দৈনিক সংবাদ দিগন্ত

ন্ত্রণালয়ের অধীন সংস্থায় আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত

বিমানবন্দরের ব্যবস্থাপনা থেকে শুরু করে কেনাকাটা, নিয়োগ ও বদলি কার্যক্রম তদারকিতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ১ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির অন্যান্য সদস্য। প্রস্তাবিত সাব-কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন সদস্য রাখার কথা বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ, বদলি ও বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করবে এই কমিটি। 

আরও পড়ুন,শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালিক নেতাদের বৈঠক

বৈঠকে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ প্রচলিত নিয়ম অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করা হয়। পাশাপাশি গত আট মাসে বেবিচকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটাসংক্রান্ত প্রতিবেদন স্থায়ী কমিটির কাছে জমা দিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিদেশের সঙ্গে কোনো চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। কমিটির সভাপতি যোগ্য কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়নের সুপারিশ করেন। পাশাপাশি মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। বিমান ও পর্যটন খাতের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সেবার মান নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বিষয় : সংস্থাটি সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ন্ত্রণালয়ের অধীন সংস্থায় আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x