শিল্পখাতে গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ। বৈঠক শেষে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিটিএমএ সভাপতি।তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন এবং সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচন আগস্টে, আলোচনায় মির্জা ফখরুলের নামশওকত আজিজ রাসেল বলেন, গ্যাস সংকটে অনেক কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আবার অনেক কারখানা আংশিক উৎপাদন চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।“টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।”তিনি আরও বলেন, দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নিলে রপ্তানি, উৎপাদন এবং কর্মসংস্থানের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য কী ধরনের সহায়তা ঘোষণা করা হয়, এখন সেদিকেই নজর উদ্যোক্তাদের।