দৈনিক সংবাদ দিগন্ত

মেসিকে কোনো চাপ নয়, ২০২৮ কোপা নিয়ে স্পষ্ট বার্তা এএফএর

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের ওপর ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, এ বিষয়ে মেসির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না। তিনি যদি খেলতে চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও কেউ জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। শেষ পর্যন্ত তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন।

আরও  পড়ুন, ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো টুর্নামেন্টে আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেন তিনি।জাতীয় দলের হয়ে মেসির অর্জন অনন্য। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা, ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।এদিকে, প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তাপিয়া। তার ভাষায়, আর্জেন্টিনার পরিকল্পনা এ, বি ও সি—সবই স্কালোনিকে ঘিরে।

বিষয় : আর্জেন্টিনা সিদ্ধান্ত কোপা আমেরিকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেসিকে কোনো চাপ নয়, ২০২৮ কোপা নিয়ে স্পষ্ট বার্তা এএফএর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের ওপর ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, এ বিষয়ে মেসির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না। তিনি যদি খেলতে চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও কেউ জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। শেষ পর্যন্ত তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন।

আরও  পড়ুন, ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো টুর্নামেন্টে আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেন তিনি।জাতীয় দলের হয়ে মেসির অর্জন অনন্য। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা, ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।এদিকে, প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তাপিয়া। তার ভাষায়, আর্জেন্টিনার পরিকল্পনা এ, বি ও সি—সবই স্কালোনিকে ঘিরে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত