দৈনিক সংবাদ দিগন্ত

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারাল জাপান, রাফিনহার লাল কার্ড

ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান
ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান
ছবি: ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান

পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ম্যাচের শেষ মুহূর্তে তাতসুহিরো সাকামোতোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ বাঁশির আগে আরও একটি ধাক্কা খায় ব্রাজিল। ৯০+২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা তারকা রাফিনহা। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে জাপান। ম্যাচের ১৫তম মিনিটে তাকেফুসা কুবোর গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিট পর, ১৯তম মিনিটে কেইতো নাকামুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে শুরুতেই বিপাকে পড়ে ব্রাজিল। প্রথমার্ধের ৩৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমায় ব্রাজিল। বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে তারা। ম্যাচের ৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান ভিনিসিয়ুস।

আরও পড়ুন, অধিনায়ককে হারিয়ে ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের লড়াই

মনে হচ্ছিল, সমতায় থেকেই শেষ হবে ম্যাচ। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে তাতসুহিরো সাকামোতোর ডান পায়ের দুর্দান্ত শট জালে জড়ালে এগিয়ে যায় জাপান। গোলটি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ভিএআরের সহায়তা নেন রেফারি। পর্যালোচনা শেষে গোলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর এক মিনিট পরই, ৯০+২ মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনহা। ফলে শেষ মুহূর্তে গোল হজমের পাশাপাশি একজন খেলোয়াড়কেও হারিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। আন্তর্জাতিক বিরতির আগে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা ব্রাজিলের জন্য জাপানের বিপক্ষে এই হার বড় ধাক্কা। অন্যদিকে পাঁচ গোলের লড়াইয়ে শেষ মুহূর্তের জয়ে স্মরণীয় এক জয় তুলে নিল জাপান।

বিষয় : ব্রাজিল লাল কার্ড

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারাল জাপান, রাফিনহার লাল কার্ড

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x