দৈনিক সংবাদ দিগন্ত

১৩ নভেম্বরের সেই দিনে রোহিতের ব্যাটে রেকর্ডের ঝড়

ডাবল সেঞ্চুরির পর রোহিত শর্মা
ডাবল সেঞ্চুরির পর রোহিত শর্মা
ছবি: ডাবল সেঞ্চুরির পর রোহিত শর্মা

একটি সহজ ক্যাচ মিস, এরপর ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংস ২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে এমনই এক ইতিহাস রচনা করেছিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন ভারতের এই ব্যাটসম্যান। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও রেকর্ডটি অক্ষত রয়েছে। ভারত-শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। ফলে ইডেন গার্ডেনে চতুর্থ ম্যাচটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। ইডেনের ১৫০ বছর পূর্তির বিশেষ দিনে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে মাঠে নামে দুই দল। ভারত একাদশে আনে পাঁচটি পরিবর্তন। চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর ওই ম্যাচ দিয়ে ফিরেছিলেন রোহিত। শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ৪ রানে থার্ডম্যানে থিসারা পেরেরার হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সহজ সেই সুযোগ হাতছাড়া করেন শ্রীলঙ্কান ফিল্ডার। পরে সেই ভুলের চড়া মূল্য দিতে হয় দলটিকে। ইনিংসের শুরুতে বেশ সতর্ক ছিলেন রোহিত।

আরও পড়ুন, শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

 প্রথম ২১ বলে করেন মাত্র ৬ রান। ১০০ বলে পূর্ণ করেন শতক। এরপরই বদলে যায় তাঁর ব্যাটিংয়ের ধরন। পরের ৫০ রান করতে খেলেন মাত্র ২৫ বল। ৪৬তম ওভারের চতুর্থ বলে চার মেরে পূর্ণ করেন দ্বিশতক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হন তিনি। এরপরও থামেননি রোহিত। শেষ পর্যন্ত ১৭৩ বলে ২৬৪ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৩৩টি চার ও ৯টি ছক্কা। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল বীরেন্দর শেবাগের ২১৯ রান। রোহিত সেই রেকর্ড ছাড়িয়ে যান। রোহিতের ব্যাটে ভর করে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৪০৪ রান তোলে। বিরাট কোহলি করেন ৬৬ রান। জবাবে শ্রীলঙ্কা ২৫১ রানে অলআউট হলে ১৫৩ রানে জয় পায় ভারত। ম্যাচসেরার পুরস্কারও ওঠে রোহিতের হাতে। ১৩ নভেম্বরের সেই ইনিংস ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

১৩ নভেম্বরের সেই দিনে রোহিতের ব্যাটে রেকর্ডের ঝড়

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x