দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে বাংলাদেশ
সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে শমিত সোম, অধিনায়ক হামজা চৌধুরী ও ফারহান আলীর দুর্দান্ত গোলের পর শেষ গোলটি করেন রাকিব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। হামজা চৌধুরীর নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। অষ্টম মিনিটে হামজার ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস সামাল দিতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল পেয়ে শমিত সোমের প্রথম শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন শমিত। এতে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন, প্রথমার্ধে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের দুই গোল, এগিয়ে হামজারা

এরপরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান অধিনায়ক হামজা চৌধুরী। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে বল নিয়ে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া তাঁর শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে প্রবেশ করে। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর মাঠে ফিরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে অসাধারণ গোল করেন ফারহান আলী। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিকে এগিয়ে তিনজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। তাঁর এই দৃষ্টিনন্দন গোলে উচ্ছ্বাসে মেতে ওঠেন সতীর্থরা। সাদ উদ্দিনসহ অন্য ফুটবলাররা তাঁকে অভিনন্দন জানান। এরপর ম্যাচের শেষ দিকে জয়কে আরও বড় করেন রাকিব। তাঁর গোলেই ৪-০ ব্যবধান নিশ্চিত হয়। এই জয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হলো।

বিষয় : সেমিফাইনাল গ্রুপ চ্যাম্পিয়ন সাফ চ্যাম্পিয়নশিপ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x