দৈনিক সংবাদ দিগন্ত

মুমিনের সেঞ্চুরি ও তামিমের ৭ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে বাংলাদেশ
সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সেমিফাইনালে বাংলাদেশ

আহসান আল মুমিনের দুর্দান্ত সেঞ্চুরি এবং তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ব্যাট হাতে আহসানের অপরাজিত ১৫২ রানের পর বল হাতে তাফিউলের ৭ উইকেট শিকার বড় জয় এনে দেয় যুবাদের। সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দলটি। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আহসান আল মুমিন। মাত্র ১৩৩ বল মোকাবিলা করে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এ ছাড়া রবিউল হাসান অনিক ৪৮ বলে ৪৫ রান করেন। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন, ১৫ নভেম্বর দেশে ফিরবেন পুনর্বাসনে থাকা পেসার নাহিদ রানা

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে দলটির ব্যাটসম্যানরা। ডানহাতি এই পেসার মাত্র ৭.৫ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। নিজের স্পেলে দুটি মেডেন ওভারও আদায় করেন তিনি। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন সর্বোচ্চ ৫০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা বড় কোনো কাজে আসেনি। বাংলাদেশের হয়ে রুবায় ইসলাম রিজন দুটি উইকেট নেন। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের তোপে বড় ব্যবধানে হার মানে মালয়েশিয়া। এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

বিষয় : বাংলাদেশ এশিয়া কাপ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মুমিনের সেঞ্চুরি ও তামিমের ৭ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x