দলের একঝাঁক তারকা খেলোয়াড় মাঠের বাইরে থাকা সত্ত্বেও ফরাসি লিগে জয়ের অসাধারণ ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সদ্য উন্নীত ক্লাব ত্রয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১টি ম্যাচে জয় পাওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়ল পিএসজি। ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর এটিই এনরিকের অধীনে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। আন্তর্জাতিক বিরতির আগে ইনজুরি ও বিশ্রামের কারণে এই ম্যাচে দলের বাইরে ছিলেন খিচা কাভারাস্খেইয়া, উসমান দেম্বেলে, নুনো মেন্দেস, মাগনেস আকলিউশ এবং অধিনায়ক মার্কিনিয়োস। পাশাপাশি রাইট-ব্যাক আশরাফ হাকিমিকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং জোয়াও নেভেস শুরু করেছিলেন বেঞ্চ থেকে।
আরও পড়ুন,আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল
এতসব অনুপস্থিতির পরও ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। তরুণ উইঙ্গার দেজিরে দুয়ের দ্রুত নেওয়া কর্নার থেকে সেনি মায়ুলুর ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান ইউক্রেনীয় ডিফেন্ডার ইলিয়া জাবার্নি। প্রথমার্ধের এই ১-ই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘ফুটবলে টানা এতগুলো ম্যাচ জেতা অত্যন্ত কঠিন। তবে টানা ১১ জয়ের চেয়েও আন্তর্জাতিক বিরতির পর শেষ ৮ ম্যাচের প্রতিটিতে জয় পাওয়াটা আমাকে বেশি আনন্দ দিয়েছে।’ লিগে ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে লাসিন সিনায়োকোর একমাত্র গোলে ওসেরকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসি।
বিষয় : লুইস এনরিক হাকিমিক

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬