প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের হতাশা কাটিয়ে যুব এশিয়া কাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়ামের দায়িত্বশীল ইনিংসের পর বল হাতে বোলারদের সম্মিলিত নৈপুণ্যে এই জয় তুলে নেয় বাংলাদেশ। ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে দুটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে এসকে জারিফ সিয়াম ৮৩ বলে করেন ৫৯ রান। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহির ব্যাট থেকে আসে ৩০ রান।
আরও পড়ুন, মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস এখন তাওহিদ হৃদয়ের
শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট শিকার করেন। গিমহান মেন্ডিস নেন তিনটি এবং কউশিকা কুমারাসিংহে পান দুটি উইকেট। জবাবে ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর সেনুজা ওয়েকুনাগদার ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করে দলটি। তবে ৯৫ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি। শ্রীলঙ্কার অন্য ব্যাটাররা কেউই বিশের ঘর পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬