দৈনিক সংবাদ দিগন্ত

শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব শোভাযাত্রায় হেঁটে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি উদ্বোধন ও নেতৃত্ব দেন তিনি। বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রাটি বড় সমাবেশে রূপ নেয়। এ সময় নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শোভাযাত্রার সামনের ও পেছনের অংশ। নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনারসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ ২০ বছর পর দলটি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। দিবসটির ইতিহাস ও তাৎপর্য নিয়ে অতীতে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি হয়েছে বলেও দলটির নেতারা দাবি করেন। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বিষয় : তারেক রহমান শোভাযাত্রা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x