বয়সের ভারে চোখের দৃষ্টি হারিয়েছেন নূরজাহান বেগম। স্বামী-সন্তানহীন একাকী জীবনে দীর্ঘদিন ধরে তার মনে ছিল একটি স্বপ্ন—একবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবেন, কথা বলবেন। অবশেষে সেই বহুদিনের অপেক্ষার অবসান হলো শনিবার, ৩০ মে।আরও পড়ুন, জিয়াউর রহমান নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন: রাষ্ট্রপতিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই উপস্থিত ছিলেন ঢাকার বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম।আরও পড়ুন, ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিসদৃষ্টিহীন হওয়ায় তিনি দেখতে পান না। তবে অনুভব করতে পেরেছেন বহুদিনের কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নূরজাহান বেগম। জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার সামনে থেকে দেখা ও কথা বলার ইচ্ছা বহুদিন ধরে লালন করছিলেন তিনি। কিন্তু বয়সের ভার ও দৃষ্টিশক্তি হারানোর কারণে সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদনঅবশেষে শনিবার সেই স্বপ্ন পূরণ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় তার জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম। আবেগঘন এ মুহূর্ত অনুষ্ঠানে উপস্থিত অনেককেই স্পর্শ করে। শাহজাহানপুরের ওই আয়োজনে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।