দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফরে তারেক রহমান

চট্টগ্রাম সফরে তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বৃহস্পতিবার ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 

আরও পড়ুন,ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট রোববার পর্যন্ত স্থগিত

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। কর্মসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফরে দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে। রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে পূজার উৎসবে ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বিষয় : চট্টগ্রাম তারেক রহমান পূজামণ্ডপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফরে তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x