দৈনিক সংবাদ দিগন্ত

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। সোমবার ঈদের ছুটি শেষে অফিস খোলার দিনই তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।আরও পড়ুন, ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেটসূত্র জানায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন তারেক রহমান-এর কাছে। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ যথাযথভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।আরও পড়ুন, মাদক বিরোধী সচেতনতা করার লক্ষ্যে সমাবেশ ও মৌন মিছিলতিনি আরও লেখেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিজের পদ থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত সিদ্ধান্ত বলে তিনি মনে করছেন। দীপেন দেওয়ান ৬৩ বছর বয়সে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরবর্তীতে মন্ত্রিসভায় স্থান পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাঙ্গামাটি আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় ব্যবধানে জয়ী হন।আরও পড়ুন, টিটিসিতে নারী প্রশিক্ষণার্থীকে হয়রানির অভিযোগে এনসিপি নেতা আলী আজম সাব্বির বহিষ্কাররাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সালে তিনি বিচারিক চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং পরে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ বা দপ্তর পুনর্বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান