দৈনিক সংবাদ দিগন্ত

আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল

ইনজুরি
ইনজুরি
ছবি: ইনজুরি

গোড়ালির মারাত্মক চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালি মচকে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নির্বাচক প্যানেলের একজন সদস্য নিশ্চিত করেছেন যে, তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়ে ফাটল থাকারও জোরালো আশঙ্কা রয়েছে। এই ইনজুরির কারণে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে বাংলাদেশকে খেলতে হয়েছে, এবং দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়ে নামতে হচ্ছে। 

আরও পড়ুন,লা লিগায় রিয়ালের দাপট অব্যাহত

সাদমানের পরিবর্তে জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে গুঞ্জন শেষ হয়েছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, তার বদলি হিসেবে ময়মনসিংহের ফর্মে থাকা তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে টেস্ট দলে নেওয়া প্রায় নিশ্চিত। বর্তমানে রবিন সিলেটে দলের সঙ্গেই আছেন এবং কোচের অধীনে নেটে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।

বিষয় : দক্ষিণ আফ্রিকা বাংলাদে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x