দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাঁচার আকুতি হাফিজুলের, ‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’

বাঁচার আকুতি হাফিজুলের
বাঁচার আকুতি হাফিজুলের
ছবি: বাঁচার আকুতি হাফিজুলের

‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’—বেঁচে থাকার এমন আকুতি রংপুরের গঙ্গাচড়ার অসুস্থ হাফিজুল ইসলামের (৪০)। ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করে দিয়েছেন পরিবারের একমাত্র আয়ের অবলম্বন অটোভ্যানটি। এখন কাজ নেই, আয় নেই, থমকে আছে চিকিৎসাও। তার ওপর শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে বসতঘরের টিনের চাল। অসুস্থতা আর অভাবের নির্মম বাস্তবতায় স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটছে তার। হাফিজুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনার আউলিয়ার হাট এলাকার বাসিন্দা। বাবা-মা হারানো হাফিজুলের সংসারে রয়েছেন স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়েকে বিয়ে দিলেও ছেলে এখনো পড়াশোনা করছে। ছিদ্রযুক্ত টিনের চাল আর ভাঙা বেড়ার একটি জরাজীর্ণ ঘরই তাদের শেষ আশ্রয়। একসময় অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন হাফিজুল। অনেক কষ্টে দুই মেয়ের বিয়েও দিয়েছেন। কিন্তু একের পর এক জটিল রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায় তার সব সঞ্চয়। শেষ পর্যন্ত বিক্রি করতে হয় আয়ের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও। 

আরও পড়ুন, পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন

নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে হাফিজুল বলেন, ‘মুই এমন অভাগা যে ভ্যান কোনা দিয়া কামাই করছিনুং, সেখান ব্যাচেও চিকিৎসা করচুং। একন আর চলার উপায় নাই। কাজকাম কইরব্যার পাং না, ভ্যানো নাই। এলাকার মানুষ আর কতো সাহায্য করে। মাঝেমধ্যে উপাস থাকা নাগে।’ প্রতিবেশী জুয়েল ও শাহাজান জানান, স্থানীয়ভাবে তারা হাফিজুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ হলেও চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না। আউলিয়ার হাট এলাকায় পরিবারটি সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে। বিত্তবান ও হৃদয়বান মানুষেরা এগিয়ে এলে পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। এ বিষয়ে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, হাফিজুল পরিষদে সাহায্যের জন্য আবেদন করলে তার জন্য যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করা হবে। গঙ্গাচড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার পাঁচ ধরনের রোগীকে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। হাফিজুল নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারি চিকিৎসা সহায়তা পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিষয় : চিকিৎসা অসুস্থ বাঁচার আকুতি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাঁচার আকুতি হাফিজুলের, ‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x