নরসিংদীর চৌয়ালা শিল্পাঞ্চলে কলকারখানায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সনেট মোল্লা (৩৬) ও তাঁর সহযোগী মো. রাকিব মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে চৌয়ালা শিল্পাঞ্চলের অপর গ্রুপের প্রধান আবু লালকেও (৪০) গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (৭ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি জানান, নরসিংদীর চৌয়ালা শিল্পাঞ্চলে কলকারখানায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এলাকায় একাধিকবার পাল্টাপাল্টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বরের গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় সনেট মোল্লা ও রাকিব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন, সাতক্ষীরায় চাঁদা দাবি মামলায় কনটেন্ট ক্রিয়েটার মামুনের জামিন নামঞ্জুর
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সনেট মোল্লার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গুরুতর জখম, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলার এজাহারে তাঁর নাম রয়েছে। অপরদিকে, রাকিব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, চৌয়ালা শিল্পাঞ্চলের দুই গ্রুপের প্রধান আবু লাল ও সনেট মোল্লাসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা হয়েছে। দুই গ্রুপের সহযোগী সদস্যদের গ্রেপ্তারেও জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের দিকনির্দেশনায় জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নরসিংদীতে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
বিষয় : নরসিংদী শীর্ষ সন্ত্রাসী

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬