দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পিঠে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই, মৃত্যুর সঙ্গে লড়ছেন চালক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল ইসলাম
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল ইসলাম
ছবি: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল ইসলাম

যশোরের কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল ইসলাম (৪৮) নামে এক মোটরভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এ সময় তার ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা ছোট গ্রামে (সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের বাড়িসংলগ্ন সড়কে)। আহত রেজাউল ইসলাম কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আনছার সরদারের ছেলে। রবিবার সন্ধ্যায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা রেজাউল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় এবং তার পিঠে ছুরিকাঘাত করে মোটরভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন, টাঙ্গাইল বিসিকে খাদ্যের ছাড়পত্রে সিসা উৎপাদন কারখানা

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করেন।এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ কাজ করছে।

বিষয় : ছিনতাই ছুরিকাঘাত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পিঠে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই, মৃত্যুর সঙ্গে লড়ছেন চালক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x