কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আবুল কাসেম নামে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।শনিবার বিকেলে হ্নীলা ইউনিয়নের হামজারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়নিহত আবুল কাসেম স্থানীয়ভাবে ‘লেডু মিস্ত্রি’ নামে পরিচিত ছিলেন।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে আবুল কাসেমের সঙ্গে তার ছেলে মো. হারুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে হারুন ধারালো ছুরি দিয়ে বাবার বুকে ও পেটে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।আরও পড়ুন, গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতপরে স্থানীয়রা আহত আবুল কাসেমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।ঘটনার পর থেকে অভিযুক্ত মো. হারুন পলাতক রয়েছেন।