রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাহাবুর হোসেন ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসানুর রহমান (২২) অভিযুক্ত বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। ঘটনার পর থেকে হাসানুর পলাতক রয়েছেন।পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে হাসানুর রহমানের বিয়ে হয়।
আরও পড়ুন, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
বিয়ের পর তিনি নিয়মিত কোনো কাজ না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের পারিবারিক টানাপোড়েন চলছিল বলে স্থানীয়রা জানান।ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তাদের ঘরে বসা ও আপ্যায়ন নিয়ে হাসানুরের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা মাহাবুর হোসেন ছেলেকে শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে খাবারে বসতে বলেন।স্থানীয় সূত্রের ভাষ্য, বাবার কথায় হাসানুর রাজি না হলে মাহাবুর তাকে চড় মারেন। এরপর ক্ষুব্ধ হয়ে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু দিয়ে বাবার বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহাবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। অভিযুক্ত হাসানুরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : ছুরিকাঘাত বাবা নিহত পারিবারিক বিরোধ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন