রাজধানীর বনানী থানার মহাখালী টিভি গেট এলাকায় একটি ভাড়া বাসায় ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের নবনিযুক্ত কর্মকর্তা মো. মামুন (৩০) মারা গেছেন। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুর ১টার দিকে মহাখালীর জিপিএ-৮ নম্বর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।বাসার মালিক মো. সুমনের ভাষ্য, মামুন এক নারীকে নিয়ে বাসায় আসেন।
আরও পড়ুন,ঝুম বৃষ্টিতে ডুবছে ঢাকা, দুপুর পর্যন্ত থাকতে পারে একই পরিস্থিতি
একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, এর জেরে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মামুন চলতি মাসের ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগ দেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয় : ছুরিকাঘাত নারী আটক রেল কর্মকর্তা

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন