দৈনিক সংবাদ দিগন্ত

বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে

উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে
উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে
ছবি: উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে

বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় আগামী ১ ডিসেম্বরের সমাবেশটি অনুষ্ঠিত হবে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। রোববার ২৯ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী জানান, এর আগে শুক্রবার বিএনপির পক্ষ থেকে বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। তবে সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্থান পরিবর্তন করে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

আরও পড়ুন,রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন

তিনি আরও জানান, সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহান বিজয়ের মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১ ডিসেম্বরের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বিজয় মাসের কর্মসূচি ঘিরে বিএনপির এ সমাবেশে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : সমাবেশ বিজয় নয়াপল্টন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x