পদোন্নতিজনিত কারণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বকশীগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে তাঁকে ফুল, ক্রেস্ট ও বিদায়ী মানপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা।
আরও পড়ুন,সখীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, খলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক আবদুর রশিদ ও সিরাজুল ইসলাম। এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য দেন জাকির হোসেন ও শিক্ষাবিদ রুহুল আমিন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জোবায়ের আল সিদ্দিকী বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার হাতে মানপত্র তুলে দেন।
বিষয় : মুক্তিযোদ্ধা সংবর্ধনা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬