গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের সঙ্গে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর আমন্ত্রণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে আলেম-ওলামাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন, টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জবাবে উপস্থিত আলেম-ওলামাগণ গাজীপুর জেলার শান্তি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তাঁরা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তুলতে প্রশাসন ও আলেম সমাজের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুফতি আতাউর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, মুফতি কামরুল ইসলাম নোমানী, মুফতি সানাউল্লাহ, মুফতি জুলফিকার হায়দার, মুফতি আব্দুল্লাহ মাইমুন, মাওলানা মিনহাজুর রহমানসহ গাজীপুর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ও জেলার বিশিষ্ট আলেম-ওলামাগণ। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও আলেম সমাজের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে গাজীপুর জেলাকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত গাজীপুর।
বিষয় : পুলিশ সুপার মতবিনিময় সভা আলেম-ওলামা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬