দৈনিক সংবাদ দিগন্ত

কলকাতায় তৃণমূলের সদর দপ্তরে পুলিশের নিষেধাজ্ঞা

তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
ছবি: তৃণমূল কংগ্রেস

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করে দিয়েছে পুলিশ। ভবনটিতে রাজনৈতিক সভা, সমাবেশ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এ পদক্ষেপ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনে রাজনৈতিক সভা আয়োজনের প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পৌর কর্তৃপক্ষ আনন্দপুর থানায় অভিযোগ করে। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং প্রয়োজনীয় সমাপ্তি সনদও পাওয়া যায়নি। এ অবস্থায় মানুষের সমাগম হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে গিয়ে প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করেন। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ভবনটির নির্মাণকাজ চলবে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

আরও পড়ুন, ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। শনিবার ভবনটি পরিদর্শন করেন রাজ্যসভার সদস্য দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশের এ পদক্ষেপের উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া। দোলা সেনের দাবি, প্রায় ৩০ বছর ধরে জায়গাটি তৃণমূলের দখলে রয়েছে এবং সেখানে সংস্কারকাজ চলছে। শুধু সমাপ্তি সনদ না থাকার কারণে দলীয় নেতাকর্মীদের প্রবেশ বন্ধ করা যায় না বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, নির্মাণাধীন ভবনে সভা চলাকালে ছাদ ধসে প্রাণহানির ঘটনা ঘটলে এর দায় কে নেবে? টপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের পুরোনো সদর দপ্তরটি ২০০২ সালের ২০ মে উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবন ভেঙে সেখানে সাততলা নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় দলটি। প্রায় তিন বছর ধরে চলছে নির্মাণকাজ। এদিকে, বিকল্প হিসেবে ভাড়া নেওয়া ক্যানাল সাউথ রোডের পাঁচতলা কার্যালয়টির নিয়ন্ত্রণ নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। ফলে কলকাতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন সংকটে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। পুলিশের ব্যারিকেডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে দলটি।

বিষয় : নিষেধাজ্ঞা তৃণমূল কংগ্রেস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কলকাতায় তৃণমূলের সদর দপ্তরে পুলিশের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x