ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। শনিবার (২৮ নভেম্বর) সকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটির তথ্য অনুযায়ী, সমন্বিত বিশ্বসময় (ইউটিসি) সকাল ৬টা ৩০ মিনিটে জাহাজটির নাবিকপ্রধান ছিনতাইয়ের বিষয়টি জানান। তখন জাহাজটি ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নেয়। ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে ইউকেএমটিও।
আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১
সংস্থাটি জানিয়েছে, জাহাজ ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ওই সমুদ্রপথে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে ছিনতাইয়ের শিকার জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং কতজন সশস্ত্র ব্যক্তি এ ঘটনায় অংশ নিয়েছে, সে বিষয়ে ইউকেএমটিওর সতর্কবার্তায় কিছু জানানো হয়নি। সংস্থাটির দেওয়া অবস্থান অনুযায়ী, ঘটনাস্থলটি ১২ ডিগ্রি ৫৫ মিনিট উত্তর অক্ষাংশ ও ৪৮ ডিগ্রি ০৪ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। স্থানটি ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দূরে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬