দৈনিক সংবাদ দিগন্ত

বয়সের বাধা পেরিয়ে বৃদ্ধাশ্রমে নতুন সংসার

৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প

ছবি: ৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প

পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমে। দীর্ঘদিনের একাকিত্বের মধ্যে সেখানেই পরিচয়, পরে বন্ধুত্ব ও ভালোবাসা। অবশেষে ৭৫ বছর বয়সী কানাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘাঘাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। হিন্দুধর্মীয় রীতিতে আয়োজিত অনুষ্ঠানে আশ্রমের বাসিন্দা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের আগে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় হলুদের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিমাচলি গানের সুরে নবদম্পতিকে ঘিরে আনন্দে মেতে ওঠেন আশ্রমের বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং উপহার দেন। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, ২০২২ সালে একটি গুহা থেকে কানাইয়া লালকে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন, কানাডা সৌদি আরব ও কাফকো থেকে সার কেনার প্রস্তাব

তাঁর বাড়ি মান্ডি জেলার থুনাগ গ্রামে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি গুহায় আশ্রয় নেন। সেখান থেকে উদ্ধারের পর তাঁকে বৃদ্ধাশ্রমে নেওয়া হয়। অন্যদিকে সাবিনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায়। বাড়ি ছেড়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে আসেন। প্রথমে তাঁকে শিমলায় রাখা হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়। একই আশ্রমে থাকতে থাকতে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁরা জীবনের বাকি সময় একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন। বিয়ের পর কানাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে থাকবেন। জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, বয়স বাড়লেও ভালোভাবে বেঁচে থাকা ও সঙ্গী বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। 

বিষয় : সংসার বয়সের বৃদ্ধাশ্রমে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বয়সের বাধা পেরিয়ে বৃদ্ধাশ্রমে নতুন সংসার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x