বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। এ মামলার এক অভিযুক্ত ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল বলে নিশ্চিত করেছে মুম্বাইয়ের বিশেষ আদালত। তার বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডে (জেজেবি) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত। গত বুধবার (২৫ নভেম্বর) মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের (মকোকা) অধীন বিশেষ আদালত এসব নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। মামলার এক অভিযুক্ত নিজের বয়স যাচাইয়ের আবেদন করলে আদালতে হরিয়ানা থেকে ইস্যু করা জন্মসনদ ও আধার কার্ড জমা দেন তাঁর আইনজীবীরা। নথি অনুযায়ী, ওই ব্যক্তির জন্ম ২০০৮ সালের ৩০ নভেম্বর। ফলে গত ১৮ অক্টোবর গুলির ঘটনার দিন তাঁর বয়স ছিল ১৭ বছর ১০ মাস। নথি যাচাইয়ে মুম্বাই পুলিশকে নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ
পুলিশের একটি দল হরিয়ানায় গিয়ে সরকারি নথিপত্র যাচাই করে জন্মতারিখের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়। এরপর আদালত ওই অভিযুক্তকে ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে তাঁর মামলার কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানোর নির্দেশ দেন।এদিকে হামলার অর্থের উৎস খুঁজতে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, হামলাকারীদের কাছে অর্থ পাঠাতে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট পরিচালনায় তাঁর যোগসূত্র থাকতে পারে।আর্থিক লেনদেনের সূত্র ধরে অভিষেকের স্ত্রী সুনেহার নামও তদন্তে এসেছে। গত সপ্তাহে তিনি তদন্তকারীদের কাছে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য সিল করা খামে আদালতে জমা দিয়েছে পুলিশ। তবে ঘটনায় তাঁর সরাসরি সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে অভিনেতার গাড়িচালক ও এক পথচারী আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬