দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত অপপ্রচারের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ছড়িয়ে দেওয়ার আহ্বান মেঘনা আলমের

মেঘনা আলম
মেঘনা আলম
ছবি: মেঘনা আলম

বুলিং, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের মুখে নীরব না থেকে ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানিয়েছেন মেঘনা আলম। তবে তাঁকে নিয়ে গুজব ও ব্যক্তিগত অপপ্রচার ছড়ানোর পাশাপাশি তাঁর রাজনৈতিক বক্তব্য এবং ভারতীয় আধিপত্যবাদ নিয়ে করা সমালোচনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মেঘনা আলম। বুলিং মোকাবিলায় নিজের অবস্থান তুলে ধরে তিনি জানান, নিজেকে আড়াল করা, অযথা ব্যাখ্যা দেওয়া কিংবা কারও কাছে অভিযোগ করার পরিবর্তে যারা হয়রানি করেন, তাঁদের ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে জবাব দেন তিনি। মেঘনার ভাষ্য, যারা অন্যের কষ্টে আঘাত দিয়ে কিংবা মানুষকে হয়রানি করে আনন্দ পান, তাঁরা মূলত নিজেদের জীবনে সাময়িকভাবে শক্তিশালী অনুভব করতে চান। কিন্তু নিজেরা একই আচরণের শিকার হলে তাঁদের সেই শক্তির মুখোশ খুলে যায়। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আপনারা তো আমাকে নিয়ে গুজবগুলো ভাইরাল করেন, আবার আমার মজার মন্তব্যগুলো ভাইরাল করেন।’

আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ

নিজের ফেসবুক আইডির রিচ কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মেঘনা। তাঁর দাবি, দেশের সংকটময় সময়ে স্বৈরাচার গোষ্ঠীর সাইবার টিম তাঁর আইডির রিচ কমিয়ে দিয়েছে। এ কারণে অনুসারীদের প্রতি নিজের রাজনৈতিক বক্তব্য এবং ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যুক্তিনির্ভর সমালোচনাগুলো ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মেঘনা। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে নির্যাতন চালানো হচ্ছে—এমন একটি বয়ান আন্তর্জাতিক পরিসরে ছড়ানো হচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার রাজনৈতিক কৌশল। মেঘনা আরও জানান, ভারতীয় গণমাধ্যমে একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ-সংক্রান্ত বক্তব্যের ভিডিও ও লিংকও ফেসবুক পোস্টের মন্তব্যে দিয়েছেন। অনুসারীদের সেগুলো ডাউনলোড করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন। পোস্টের শেষাংশে মেঘনা বলেন, ব্যক্তিগত অপপ্রচারের চেয়ে সত্য, যুক্তি ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বেশি জরুরি। তাই তাঁকে নিয়ে গুজব ও ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর রাজনৈতিক বক্তব্যগুলোও প্রচারের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিষয় : মেঘনা আলম অপপ্রচার রাজনৈতিক বক্তব্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত অপপ্রচারের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ছড়িয়ে দেওয়ার আহ্বান মেঘনা আলমের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x