দৈনিক সংবাদ দিগন্ত

ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল: বললেন মাওলানা ইউনুস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মাওলানা মোঃ ইউনুস। সম্প্রতি পার্বত্য ২৪” নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে অভিযোগ করা হয়, প্রদীপ দাশের ঘনিষ্ঠ এজেন্ট এবং লামা মন্দির মামলার সাক্ষী মোঃ ইউনুস উলামালীগের প্রভাবশালী নেতা এবং ইসলামী ফাউন্ডেশনের একটি পদে নিয়োগ পেতে অনিয়মের আশ্রয় নিয়েছেন। এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্ন আগেই পাওয়ার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।আরও পড়ুন, জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনতবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মাওলানা ইউনুস। তিনি বলেন, আমি কখনোই কোনো উলামালীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। লামা মন্দির হামলার মামলার সাক্ষী হিসেবে আমাকে কীভাবে রাখা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”আরও পড়ুন, পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশ আহতের ঘটনায় মামলা, আটক ১৩ তিনি আরও বলেন, ইসলামী ফাউন্ডেশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও নকলমুক্ত। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আমি পরীক্ষায় অংশ নিয়েছি। প্রশ্নপত্র ফাঁস বা সাজেশন পাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” বর্তমানে তিনি উম্মাহাতুল মু’মিনীন মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারকে মানহানিকর উল্লেখ করে মাওলানা ইউনুস বলেন, কিছু কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার অব্যাহত থাকলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল: বললেন মাওলানা ইউনুস