দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গুজব ছড়ানোর আগেই শনাক্ত ও প্রতিরোধের নির্দেশ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের

গুজব ছড়ানোর আগেই শনাক্ত ও প্রতিরোধের নির্দেশ পুলিশ সুপার মো. মাসুদ আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা অপপ্রচার ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে দ্রুত সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনলাইন প্ল্যাটফর্মে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয়’ শীর্ষক এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্যকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। কোনো গুজব বা বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত হওয়ার পর দ্রুততার সঙ্গে তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে কাউন্টার ন্যারেটিভ প্রচারের মাধ্যমে বিভ্রান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, বিশেষ করে আসন্ন দুর্গাপূজা, ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।

আরও  পড়ুন. শ্রীপুরে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ

পুলিশ সুপার সতর্ক করে বলেন, অনেক সময় পুরোনো ঘটনা, ভিন্ন এলাকার ছবি কিংবা ভিডিও ব্যবহার করে নতুন ঘটনার সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এ ধরনের কনটেন্ট, বিশেষ করে যেগুলো ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচাই করতে হবে।জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) প্রতিনিধি, ডিআইও-১ এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য শনাক্তকরণ, তথ্যের উৎস যাচাই, বিভ্রান্তিকর কনটেন্টের মূল উৎস চিহ্নিতকরণ এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় গুরুত্বপূর্ণ কোনো কনটেন্ট নজরে এলে সংশ্লিষ্ট পোস্টের লিংক, স্ক্রিনশট, ব্যবহৃত আইডি বা পেজের তথ্য, পোস্ট প্রকাশের সময়সহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

আরও  পড়ুন, 

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়, কোনো ঘটনা সম্পর্কে তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাই করা সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিয়ে বিভ্রান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখতে হবে। সভায় থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান এবং সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানানো হয় যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য। গুজব, অপতথ্য কিংবা বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিষয় : গুজব অপপ্রচার পুলিশ সুপার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গুজব ছড়ানোর আগেই শনাক্ত ও প্রতিরোধের নির্দেশ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x