গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকাজে বাধা, শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও নির্মাণসামগ্রী ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন চাচা-চাচীর বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ জাহিদুল ইসলাম নাঈম (২২) নামে এক যুবক শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগকারী জাহিদুল ইসলাম নাঈম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি তার আপন চাচা মোঃ মাজাহারুল ইসলাম (৪২) ও চাচী মোছাঃ কাকুলি আক্তার (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজে বাধা, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ করেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে জাহিদুল ইসলাম তার পৈতৃক ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় অভিযুক্তরা সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন এবং মিস্ত্রি ও শ্রমিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার প্রতিবাদ করলে মোঃ মাজাহারুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে বাড়ি নির্মাণের মালামাল ও সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
আরও পড়ুন, এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
এ সময় জাহিদুলের বড় বোন মোছাঃ হালিমা আক্তার বাধা দিতে গেলে অভিযুক্ত কাকুলি আক্তার তার সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারীর দাবি, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের পরবর্তীতে সুযোগ বুঝে হত্যা করার হুমকি দেন এবং পৈতৃক জমি দখলের কথা বলেন।জাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে কয়েক দফা সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেননি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদুল ইসলাম নাঈম।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি সাংবাদিকদের দেখে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে এবং ঘটনা তদন্ত করে আইনী ব্যবস্তা নিবে।
বিষয় : ভাঙচুর বাড়ি নির্মাণ ভয়ভীতি প্রদর্শন

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন