দৈনিক সংবাদ দিগন্ত

লামায় চাল বিতরণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান

চাল বিতরণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান

বান্দরবানের লামা উপজেলার ২নং লামা সদর ইউনিয়নে বন্যার্তদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম।বুধবারে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।তিনি দাবি করেন, জেলা প্রশাসনের বরাদ্দকৃত ত্রাণের চাল সরকারি নির্দেশনা ও প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ২০ থেকে ৩০টি ক্ষতিগ্রস্ত ।

আরও  পড়ুন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচবিবিতে ১১ দলীয় জোটের বিশাল গণবিক্ষোভ অনুষ্ঠিত

 পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে বঞ্চিত করা হয়নি।ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই। জনগণকে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে তথ্য গ্রহণের আহ্বান জানাচ্ছি।”তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে চালানো এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।

বিষয় : অপপ্রচার কঠোর অবস্থান চাল বিতরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লামায় চাল বিতরণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ২নং লামা সদর ইউনিয়নে বন্যার্তদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম।বুধবারে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।তিনি দাবি করেন, জেলা প্রশাসনের বরাদ্দকৃত ত্রাণের চাল সরকারি নির্দেশনা ও প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ২০ থেকে ৩০টি ক্ষতিগ্রস্ত ।

আরও  পড়ুন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচবিবিতে ১১ দলীয় জোটের বিশাল গণবিক্ষোভ অনুষ্ঠিত

 পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে বঞ্চিত করা হয়নি।ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই। জনগণকে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে তথ্য গ্রহণের আহ্বান জানাচ্ছি।”তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে চালানো এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x