অপরাধীদের জামিনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : স্বরাষ্ট্র উপদেষ্টা
যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন কৃষির বিষয় ছাড়া কোনো ব্যাপারে কথা বলব না।রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। এর মধ্যে ধান ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, সরিষা ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বাড়িয়েছে।পরে সাংবাদিকদের নানা প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বের হয়ে যান উপদেষ্টা।বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আরো পড়ুন , রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নতুন হিসাব ব্যয় বেড়ে ২৫ হাজার কোটিএকই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সি শিশু সন্তান নাজিমের লাশ। পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন ওই নারী।তাদের শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জানাজা শেষে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে পাশাপাশি দাফন করা হয়। এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের লাশ দেখার সুযোগ পান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়।স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি নিয়ে কারাগারে পৌঁছানো হয়। সঙ্গে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে দেওয়া হয়।