দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচবিবিতে ১১ দলীয় জোটের বিশাল গণবিক্ষোভ অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক বিশাল গণবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট ২০২৬) বাদ আসর পাঁচবিবির ঐতিহ্যবাহী বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ।

আরও  পড়ুন, সাভারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমির আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।

বিষয় : জুলাই সনদ ঐতিহ্যবাহী গণবিক্ষোভ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচবিবিতে ১১ দলীয় জোটের বিশাল গণবিক্ষোভ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক বিশাল গণবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট ২০২৬) বাদ আসর পাঁচবিবির ঐতিহ্যবাহী বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ।

আরও  পড়ুন, সাভারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমির আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x