যুদ্ধনীতি ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ, ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণবিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু–এর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব-এ বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।শনিবার রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান সরকারের নীতি ও নেতৃত্ব দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে সমাজকে দুর্বল করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন।আরো পড়ুন , যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠকের আগে ‘সমঝোতা রূপরেখা’ চূড়ান্তে জোর, পাকিস্তান মধ্যস্থতায় সক্রিয়তিনি আরও বলেন, গত ৭ অক্টোবরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি এবং জনগণের সত্য জানার অধিকার রয়েছে।সমাজকর্মী লি হফম্যান-আজিভ জানান, তিনি মূলত যুদ্ধের কারণে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংহতি জানাতে এই বিক্ষোভে অংশ নিয়েছেন।অন্যদিকে হাইম ট্রিভ্যাক্স নামের এক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে সরকার ভুল করেছে এবং এটি দেশের স্বার্থে নয়।বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইসরায়েলে জনমনে অসন্তোষ বাড়ছে, যার বহিঃপ্রকাশ এই বিক্ষোভ।