দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি-আনসার

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সীমান্ত এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও জোরালো টহল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহন সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা ও সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সহিংসতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় ঢাকা ও দেশের আরও ছয়টি জেলায় বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডিওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে বাহিনীটি।

আরও পড়ুন, আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরছে বাংলাদেশ, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ কর্মী

এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্থানীয় শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যদিকে, শিল্পাঞ্চল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। রাজধানীতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশ সদরদপ্তর গোয়েন্দা কার্যক্রম, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারে সংস্কার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশব্যাপী বাহিনী মোতায়েন, সীমান্তে নজরদারি এবং গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের মাধ্যমে নাশকতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : নিরাপত্তা বিজিবি নাশকতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি-আনসার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x