দৈনিক সংবাদ দিগন্ত

মজুরি নিয়ে অনড় মালিক-শ্রমিক, সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভা

ছবি: রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

আরও পড়ুন, পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ আবার বসছে বোর্ড

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের ওই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়। মঙ্গলবারের সভাতেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ আসেনি।

বিষয় : ন্যূনতম মজুরি মজুরি বোর্ড পোশাক শ্রমিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মজুরি নিয়ে অনড় মালিক-শ্রমিক, সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x