দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাবির গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা

অধ্যাপক ড. এস এম শামীম রেজা
অধ্যাপক ড. এস এম শামীম রেজা
ছবি: অধ্যাপক ড. এস এম শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যশোরের কেশবপুরের সন্তান অধ্যাপক ড. এস এম শামীম রেজা। গত ২৩ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন থেকে প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে বিভাগটির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় প্রায় আড়াই বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন,পাহাড়ের ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তি গড়বে ‘আর্ন’ প্রকল্প

অধ্যাপক ড. শামীম রেজার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ দীর্ঘ অচলাবস্থার অবসান হলো।অধ্যাপক ড. এস এম শামীম রেজা কেশবপুর পৌরশহরের ডাকবাংলো পাড়ার মরহুম আবুল কাশেমের জ্যেষ্ঠ পুত্র। তিনি কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট স্কুলে পড়াশোনা শেষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে বিতার্কিক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন,দিরাই ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এশিয়া ফেলো হিসেবে কাজ করেন। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ ও গণমাধ্যমের গণতন্ত্রায়ন তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। শিক্ষকতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বিভিন্ন একাডেমিক ও নাগরিক আলোচনায় অংশ নেন তিনি। চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ ও ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের নিয়মিত আলোচক হিসেবেও পরিচিত। কেশবপুরের এই সন্তানের নতুন দায়িত্ব গ্রহণে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিষয় : চেয়ারম্যান ঢাবির গণযোগাযোগ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাবির গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x