আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। ওই দিন সন্ধ্যা ৭টায় কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে যোগ দেবেন। কর্মীদের বিমানভাড়া, যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর অন্য কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আরও পড়ুন, হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৫৬
আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়। পরে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে নির্বাচিতদের মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া। এই উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। বিনা খরচে কর্মী নিয়োগের এ উদ্যোগ অভিবাসন ব্যয় কমানো এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬