দৈনিক সংবাদ দিগন্ত

প্রিন্সকোর্ট হাসপাতালে মির্জা আব্বাস, খোঁজ নিতে গেলেন জামায়াত নেতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে বলে জানা গেছে।তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পোস্টে জানানো হয়, গোলাম পরওয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কেআরও  পড়ুন , ‘আর কখনোই আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রিন্সকোর্ট হাসপাতালে মির্জা আব্বাস, খোঁজ নিতে গেলেন জামায়াত নেতা