দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে পৌঁছেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।রোববার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, মতবিনিময় সভায় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।এর আগে,
আরও পাড়ুন , ৮০ বছর বয়সে না ফেরার দেশে আবদুস সাদেক
রোববার বিকেল পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. জুবাইদা রহমানকে।
বিষয় : মালয়েশিয়া প্রথম বৈঠক রাষ্ট্রীয় সফর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন