চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল) কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আমন ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (০৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, গত বছর সরকার প্রতি কেজি ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই সময় মোট ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান ও ৯ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছিল। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর থেকে দেশজুড়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
আরও পড়ুন,অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির
ধান ও চাল উভয় সংগ্রহের এই কার্যক্রম আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের সরকারি মজুত ও বিতরণ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্যশস্য আমদানির বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ও সবার পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বিষয় : -চাল সংগ্রহের সিদ্ধান্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬