দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় কাঠামোর আমূল পরিবর্তন এবং প্রচলিত আইন পর্যালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদ্যমান আইনি জটিলতার কারণে দেশের সমবায় আন্দোলন কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না। এ অবস্থায় সমবায় ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। নিজের শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ ও প্রাণবন্ত কার্যক্রম দেখেছেন তিনি। তবে সময়ের ব্যবধানে সেই জৌলুশ অনেকটাই হারিয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ‘স্বনির্ভর বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন,ধান ৩৫ টাকা চাল ৪৯ টাকা কেজি নির্ধারণ

 সমবায়ের ঐতিহ্য নষ্ট হওয়ার পেছনে দুর্নীতিকে দায়ী করে রাষ্ট্রপতি বলেন, হাতে গোনা কয়েকটি গ্রামে সমবায় কার্যক্রম সফল হলেও সামগ্রিকভাবে তা বিস্তার লাভ করতে পারেনি। এ সময় মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানগুলোর পণ্য বাজারজাতকরণে আধুনিক ও অভিনব কৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি, যাতে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে। বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল দীর্ঘ পথ র‍্যালিতে অংশ নিয়েছেন এবং জাতির সামনে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। এসব বক্তব্যের চেতনা ধারণ করে এগোতে পারলে প্রতিবন্ধকতা অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক যুদ্ধ, জ্বালানি সংকট এবং অতীতে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় দল-মতনির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিষয় : আহ্বান রাষ্ট্রপতির ভাষণ ঐক্যের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x