দৈনিক সংবাদ দিগন্ত

চুলের নতুন স্টাইল নিয়ে সমালোচনা, নেইমারের কড়া জবাব

চুলের স্টাইল নিয়ে সমালোচনা
চুলের স্টাইল নিয়ে সমালোচনা
ছবি: চুলের স্টাইল নিয়ে সমালোচনা

ব্রাজিলের ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে নেইমার। তবে এবার শুধু মাঠের পারফরম্যান্স নয়, সতীর্থদের সঙ্গে তাঁর নতুন প্লাটিনাম ব্লন্ড হেয়ারস্টাইল ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। সান্তোসের একাধিক ফুটবলার চুলের রং পরিবর্তন করে মাঠে নামার পর সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। সোমবার (২৩ নভেম্বর) ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ৩৬তম রাউন্ডে সাও পাওলোর মোরুমবিস স্টেডিয়ামে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। ম্যাচে ২-০ গোলে হেরে যায় নেইমারের দল। গ্রেমিওর হয়ে গোল করেন ফ্রান্সিস আমুজু ও মার্টিন ব্রেইথওয়েট। ম্যাচের আগে নেইমার, গ্যাবিগোল, ফিলিপে কুতিনিও, রদিনেই ও আর্থারসহ সান্তোসের কয়েকজন ফুটবলার চুলের রং পরিবর্তন করে প্লাটিনাম ব্লন্ড লুক গ্রহণ করেন। তাঁদের সম্মিলিত নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্রাজিলের সংবাদমাধ্যম টেরার প্রতিবেদনে বলা হয়েছে, শিরোপা জয়ের মতো কোনো অর্জন ছাড়াই খেলোয়াড়দের এমন সম্মিলিত সাজকে সমর্থকদের কেউ কেউ অহংকার ও আত্মতুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও সমালোচনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, নারী ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়বে ফিফা

এদিকে ইউওএল-এর ক্রীড়া বিশ্লেষক দানিলো লাভিয়েরিও সান্তোসের অভ্যন্তরীণ পরিবেশ ও নেইমারের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে বিতর্কটি শুধু চুলের রংয়ে সীমাবদ্ধ থাকেনি, দলের মানসিকতা ও মাঠের পারফরম্যান্স নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, চুলের রং পরিবর্তনের সঙ্গে ফুটবলের পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষায়, ‘চুলের রং কোনো কিছু পরিবর্তন করে না। আমি চুলে রং করেছি, কিন্তু এতে কিছুই বদলায়নি। সবাই আগেও চুলে রং করেছে। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।’ সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, তাঁরা খেলোয়াড়দের প্রতিদিনের অনুশীলন, মানসিক চাপ এবং নিজেদের কাছে তাঁদের জবাবদিহির বিষয়গুলো জানেন না। চুলের রং হলুদ, গোলাপি কিংবা সবুজ যা-ই হোক, ভালো ফুটবল খেলতে তাতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। গ্রেমিওর কাছে হারের পর ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানে ছিল সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাকি ম্যাচগুলো দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে নতুন সাজ নিয়ে বিতর্কের চেয়ে মাঠের পারফরম্যান্স দিয়েই সমর্থকদের আস্থা ফেরানো এখন নেইমারদের সামনে বড় চ্যালেঞ্জ।

বিষয় : নেইমার চুলের স্টাইল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চুলের নতুন স্টাইল নিয়ে সমালোচনা, নেইমারের কড়া জবাব

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x