নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষায় তার পায়ের কাফ মাসলে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে।আরও পড়ুন, ঈদের আনন্দ ভুলে মাঠের লড়াইয়ে বাংলাদেশ নারী দলবৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পায়ের পেশিতে গুরুতর চোট শনাক্ত হয়েছে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে নেইমারের আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।আরও পড়ুন, এক কোটি টাকার গয়নায় কোর্ট মাতালেন সাবালেঙ্কাএর ফলে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। নতুন এই ইনজুরি তার প্রত্যাবর্তনকে আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন, মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশজাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর বিস্তারিত মেডিকেল পরীক্ষায় এমআরআই স্ক্যানে দেখা যায়, এটি সাধারণ ফোলা নয়; বরং পেশিতে গুরুতর ক্ষতি হয়েছে। আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে বলে জানানো হয়েছে। তবে চূড়ান্ত স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সবশেষ ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোস-এর হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচের পরই চিকিৎসকদের পরামর্শে এমআরআই স্ক্যান করান তিনি।