ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার নেইমার আবারও শিরোনামে, তবে এবার মাঠের পারফরম্যান্স নয়—বিতর্কের কারণে।ঘটনার কেন্দ্রবিন্দু সান্তোস এফসি ক্লাবের অনুশীলন মাঠ।অনুশীলনের সময় তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। এরপরই অভিযোগ অনুযায়ী নেইমার তাকে ধাক্কা দেন, যা সংঘর্ষে রূপ নেয়।ক্লাব সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই সতীর্থরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের হাতাহাতি এড়ানো সম্ভব হয়।ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং আইন বিভাগকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছে।
আরও পড়ুন , ব্যক্তিগত সফরে ঢাকায় আসছেন হামজা চৌধুরী
রবিনহো জুনিয়র অভিযোগ করেছেন, নেইমার তাকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আঘাত করেন।এছাড়া তিনি ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।নেইমারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না, তবে সহকর্মীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন।উল্লেখ্য, নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে খেলেছেন এবং একই সময় রবিনহোর সঙ্গে মাঠে ছিলেন।চলতি মৌসুমে রবিনহো জুনিয়র সান্তোস এফসি–এর হয়ে আটটি ম্যাচ খেলেছেন।
বিষয় : নেইমার কেন্দ্রবিন্দু সুপারস্টার

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন