দৈনিক সংবাদ দিগন্ত

সেল্টার বিপক্ষে রিয়ালের রোমাঞ্চকর প্রত্যাবর্তন

রিয়ালের রোমাঞ্চকর প্রত্যাবর্তন
রিয়ালের রোমাঞ্চকর প্রত্যাবর্তন
ছবি: রিয়ালের রোমাঞ্চকর প্রত্যাবর্তন

শুরুতে গোল হজম, প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছেন ২১ বছর বয়সী কার্লোস এস্পি।সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেল্টা ভিগো। জাভি গালানের বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে পা ছুঁইয়ে জালে পাঠান পাবলো দুরান। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে স্বাগতিক রিয়াল। প্রথমার্ধে আক্রমণে প্রত্যাশিত ধার দেখাতে পারেনি মাদ্রিদের দলটি। বরং ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে সেল্টা। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় রক্ষা পায় রিয়াল। ৩৭ মিনিটে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু স্পট কিক থেকে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান ফরাসি তারকা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। বিরতির পর আক্রমণে গতি বাড়ায় রিয়াল। ৫৭ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ হোসে মরিনহো। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন ভিনিসিউস জুনিয়র। তার উপস্থিতিতে আক্রমণে নতুন গতি পায় দলটি। ৬৬ মিনিটে সমতা ফেরায় রিয়াল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এমবাপ্পেকে বল বাড়ান ভিনিসিউস। 

আরও পড়ুন,পেনাল্টি মিসের ধারা থামাতে পারছেন না এমবাপ্পে

এমবাপ্পের ফিরিয়ে দেওয়া বল পেয়ে জোরালো শটে গোল করেন জুড বেলিংহ্যাম। এরপর জয়সূচক গোলের জন্য চাপ অব্যাহত রাখে স্বাগতিকরা। ৭৯ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার বদলি হিসেবে মাঠে নামেন কার্লোস এস্পি। ছয় মিনিট পরই দলের জয়ের নায়ক বনে যান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বেলিংহ্যামের পাস থেকে ভিনিসিউসের করা ক্রস গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান এস্পি। চলতি লিগে বদলি হিসেবে নেমে এস্পির করা তিনটি গোলই জয়সূচক। এস্পানিওলের বিপক্ষে ৯০ মিনিটে, এলচের বিপক্ষে ৯১ মিনিটে এবং এবার ৮৫ মিনিটে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয় ও ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমতায় রয়েছে তারা। তবে বার্সেলোনা এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে সেল্টা ভিগো। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। একই দিনে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্যও নির্বাচিত হয়েছেন তিনি।

বিষয় : প্রত্যাবর্তন সেল্টা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সেল্টার বিপক্ষে রিয়ালের রোমাঞ্চকর প্রত্যাবর্তন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x