গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পেনাল্টি মিসের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আল নাসর। শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের লড়াইয়ে আল নাসরকে ৩-১ গোলে হারিয়েছে আল আহলি। শুক্রবার (২০ নভেম্বর) কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির আলিনমা ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সামু কস্তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ঘুরে দাঁড়িয়ে প্রথম স্পর্শেই জোরালো শটে জালে পাঠান পর্তুগিজ তারকা। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৮৬তম গোল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আল নাসর। বক্সের মধ্যে আওয়াদ আমানকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। তবে রোনালদোর নেওয়া স্পটকিক বাম পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন আল আহলির খেলোয়াড়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল আহলি। ইভান টনির পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যালেনো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক আল আহলি। ৭১ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় তারা।
আরও পড়ুন,অতিরিক্ত বোলিংয়ের চাপে একের পর এক চোট
বক্সের মধ্যে মেরিহ দেমিরালকে ফাউল করায় আল নাসরের আবদুল্লাহ আল হামদানকে দায়ী করা হয়। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। এর চার মিনিট পর গ্যালেনোর ইনসুইং কর্নার থেকে হেডে ব্যবধান ৩-১ করেন রজার ইবানেজ। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি রোনালদোর দল।এই জয়ের আগে আল শাবাবের কাছে ৬-১ গোলে হেরেছিল আল আহলি। আল নাসরকে হারিয়ে সেই হতাশা কাটিয়ে লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। আল নাসরের চেয়ে এখন চার পয়েন্ট পিছিয়ে আল আহলি। ম্যাচে আল নাসরের হয়ে সর্বোচ্চ ছয়টি শট নেন রোনালদো। দলের ২.৪৬ প্রত্যাশিত গোলের মধ্যে তাঁর অবদান ছিল ১.৩১। অন্যদিকে আল আহলির জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইভান টনি। এই ম্যাচের পর লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬