দৈনিক সংবাদ দিগন্ত

মেসির মায়ের বিশেষ বার্তা পেলেন তরুণ ফুটবলার নিকো পাজ

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি নিকো পাজই পেতে যাচ্ছেন

ছবি: আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি নিকো পাজই পেতে যাচ্ছেন

আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি লিওনেল মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ ফুটবলার নিকো পাজ। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচের পর পাজকে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ ঘটনাটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ। রেডিও ‘লা রেড’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে পাজ দেখেন, মেসির মা কাঁদছেন। আগে থেকে পরিচয় থাকায় পাজ তাঁর কাছে গিয়ে অভিবাদন জানান। তখন সেলিয়া কুচ্চিত্তিনি পাজের হাত ধরে ওই কথা বলেন। ফাবিয়ান জানান, তিনি তখন গাড়িতে বসে নিকোর জন্য অপেক্ষা করছিলেন। বাইরে এসে পাজ পুরোপুরি ঘোরের মধ্যে ছিলেন। চাচাকে তিনি বলেন, ‘এইমাত্র আমার সঙ্গে যা ঘটল, তা বিশ্বাসই করতে পারছি না।’ 

আরও পড়ুন, বোলিংয়ের ছন্দ নিয়ে প্রশ্ন, সিরাজকে বাদ দিল ভারত?

ফাবিয়ানের ভাষ্য, নিকো খুবই শান্ত ও মাটির মানুষ। মেসির উত্তরসূরি হওয়ার কথা সে ভাবেও না। মেসির সঙ্গে দেখা হওয়া এবং একই দলের হয়ে খেলতে পারাই তার কাছে ছিল বড় প্রাপ্তি।গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ওই ম্যাচে গোল করার পর নিজের আদর্শ মেসিকে জড়িয়ে ধরেন পাজ। এরপর থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর নাম আলোচনায় আসে। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জার্সিটির পরবর্তী উত্তরসূরি পরে নির্ধারণ করা হবে। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে পাঁচ গোল করেছেন পাজ। গতকাল কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয়ে জোড়া গোলও করেন তিনি। ম্যাচ শেষে ১০ নম্বর জার্সি প্রসঙ্গে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আর্জেন্টিনার জার্সি পরতে পারাই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়। ১০ নম্বর জার্সি নিয়ে তিনি ভাবছেন না; বরং মাঠে খেলা উপভোগ করছেন।

বিষয় : বার্তা মেসির পাজ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেসির মায়ের বিশেষ বার্তা পেলেন তরুণ ফুটবলার নিকো পাজ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x