হাঁটুর চোট যেন একের পর এক দরজা বন্ধ করে দিচ্ছে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলের সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এবার আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ত্রোপচার ও পুনর্বাসনে পুরোপুরি মনোযোগ দিতে চান বেথেল। তার লক্ষ্য ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরা। ডান হাঁটুর চোটের কারণে গত জুলাইয়ের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। শুরুতে ধারণা করা হয়েছিল, এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে হাঁটুর কার্টিলেজ বা তরুণাস্থিতে সমস্যা ধরা পড়ে। এ কারণে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। চলতি মাসে অস্ট্রেলিয়া সফরের সাদা বলের সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা ছিল বেথেলের। তবে হাঁটুতে আবারও ব্যথা ও ফোলা দেখা দেওয়ায় সেই প্রত্যাবর্তন পিছিয়ে যায়। এখন নতুন করে আরও একটি অস্ত্রোপচার করাতে হবে তাকে।
আরও পড়ুন,হাসানের সাফল্যে খুশি তাসকিন, নাহিদ রানাকে মিস করছেন
এর ফলে বড়দিনের সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না বেথেলের। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে এমিলিও গে ও বেন ডাকেটকে দেখা যেতে পারে। আর তিন নম্বরে খেলার সম্ভাবনা রয়েছে জর্ডান কক্সের। এদিকে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি তাকে ছেড়ে দেওয়ায় আগামী মাসের নিলামেও নাম লেখাবেন না বেথেল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেথেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে কঠিন বলে উল্লেখ করেছেন আরসিবির ক্রিকেট পরিচালক মো ববাত। তার ভাষ্য, বেথেলের হাঁটুর চোট আবার ফিরে এসেছে। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন এবং পুনর্বাসনে কত দিন লাগবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী আইপিএলে তার খেলার বিষয়টিও ঝুঁকির মধ্যে পড়ে গেছে।সব মিলিয়ে আপাতত মাঠের ক্রিকেট নয়, অস্ত্রোপচার ও সুস্থ হয়ে ফেরাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জ্যাকব বেথেল।
বিষয় : চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেথেল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬